শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কেএমপি'র অভিযানে হেরোইন,ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার-৩


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-27 16:32:45
কেএমপি'র অভিযানে হেরোইন,ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার-৩

খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) মাদক বিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩গ্রাম হেরোইনসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা গেছে,গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী দৌলতপুর থানা এলাকার মোঃ সুমন শেখ(৩২) আড়ংঘাটা থানা এলাকার মোস্তফা শেখ(৫৪)এবং সোনাডাঙ্গা মডেল থানা এলাকার মোঃ আরিফ শেখ(২৮)কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।ধৃত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৩০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩ গ্রাম হেরোইন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম