নগরীর সোনাডাঙ্গা থানার বউ বাজার ও বয়রা কাঁচা বাজার এলাকায় অভিযানে ৬টি ব্যাবসা প্রতিষ্ঠানে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ শুক্রবার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহিনুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ নগরীর সোনাডাঙ্গা থানাধীন বউ বাজার ও বয়রা কাঁচা বাজারে অভিযান করা হয়। এ সময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রর্দশন না করা ও ক্রয় রশিদ দেখাতে না পারায় ডিমের আড়ৎ, মুরগীর দোকানে মোট ৬টি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন সোনাডাঙ্গা থানা পুলিশ ও ক্যাব প্রতিনিধি খুলনা।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম