শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কেএমপি'র অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার-৩


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-03 00:24:15
কেএমপি'র অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার-৩

খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) মাদক বিরোধী অভিযানে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজাসহ  ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানা এলাকার মোঃ মেহেদী@হাসান শেখ(২৬) খুলনা সদর থানা এলাকার শফিকুল ইসলাম সেন্টু(৩০) এবং খানজাহান আলী থানা এলাকার সাবানা বেগম(৫২)কে মহানগরীর খুলনা ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। ধৃত উপরোক্ত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে  ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়।

এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম