শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : কুষ্টিয়া

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ইবি শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


আহসান হাবীব রানা, ইবি
DhakaReport24.com || 2023-05-25 13:36:45
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ইবি শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বুধবার (২৪ মে) বেলা ১১ টা প্রশাসন ভবন চত্ত্বরে এই মানববন্ধন করা হয়। পরে প্রশাসন ভবন থেকে র-্যালী বের হয়ে মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে এসে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, সাংস্কৃতিক পরিষদ ব্যানারে প্রায় শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

এতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন আর রশিদ আসকারী, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার প্রমুখ বক্তব্য প্রদান করেন। প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে দাড়িয়ে আজ ভাবতে কষ্ট হয়,  বাংলাদেশ বিরোধী শক্তি, জঙ্গীবাদ শক্তি আজ মাথাচাড়া দিয়ে ওঠেছে।  দেশরত্ন শেখ হাসিনাকে চক্রান্ত করে তারা বাংলাদেশের ১৮ কোটি মানুষের উন্নয়নে অগ্রগতিতে রুখে দিতে চাই। তিনি বলেন, যখন সারাবিশ্ব বাংলাদেশের প্রশংসা করে তখনই এই অপশক্তি অপপ্রয়াস চালানো শুরু করে। এছাড়া সেই অপশক্তি দেশের বিরুদ্ধে কথা বলা সকলকে উৎখাত করতে হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত,  গত রোববার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম