শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

ছাত্রলীগের তলব: নিরাপত্তা হীনতায় ফুলপরী


DhakaReport24.com || 2023-02-25 20:48:45
ছাত্রলীগের তলব: নিরাপত্তা হীনতায় ফুলপরী

অন্যদিকে নির্যাতনের ঘটনায় পর গত ১৫ ফেব্রুয়ারি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঘটনার তদন্তের জন্য শাখা ছাত্রলীগ তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায়  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটির ডাকে আগামীকাল রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসে আসার কথা রয়েছে ভুক্তভোগী ছাত্রী ফুলপরী খাতুনের। বিষয়টি শনিবার (২৫ ফেব্রæয়ারি) সন্ধায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ছাত্রলীগের তদন্ত কমিটির আহ্বায়ক কামরুল ইসলাম অনিক নিশ্চিত করেছেন। 

তবে ফুলপরী নিরাপত্তার কথা ভেবে আগামীকাল আসবে না বলে জানিয়েছেন। তিনি বলেন, আমি যেতে চাচ্ছিনা। ছাত্রলীগ ভাইয়েরা যারা আমাকে ডেকেছে তাদের উপর আমার কোন ভরসা নেই। আমার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে প্রক্টর স্যার। তার সাথে আমাকে নিয়মিত কথা হচ্ছে। এ বিষয়ে স্যার কোন ফোন করেনি। আমি কালকে যেতে পারবো না। 

এ বিষয়ে বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হাসান অনিক বলেন, আমাদের তদন্ত কার্যক্রম আগামীকাল শেষ হবে। তদন্তের স্বার্থে আগামীকাল সকালে ফুলপরীকে ডাকা হয়েছে। এছাড়া রবিবার তার সাক্ষাৎকার নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিবেন বলেন জানান তিনি।  

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যায়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে এক ছাত্রীকে রাতভর আটকে রেখে নির্যাতন করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন, ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে তার অনুসারীরা সেদিন তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। বিষয়টি নিয়ে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের গঠিত কমিটি তদন্ত করছে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম