শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : কুষ্টিয়া

কুষ্টিয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষে দুই ভাই নিহত


কুষ্টিয়া প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-05-04 17:22:00
কুষ্টিয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষে দুই ভাই নিহত

কুষ্টিয়ার খোকসায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এসময় আরও দুই নারী আহত হয়েছে।

আজ বুধবার (৪ মে) বেলা ২টার দিকে উপজেলার পাইকপাড়া মির্জাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ফলিপুর এলাকার রেজাউল মন্ডলের ছেলে ফিরোজ মন্ডল (২৫) ও তার ছোট ভাই সামিউল মন্ডল (১২)। আহতরা হলেন-পালশা উপজেলার কালুখাখী এলাকার ইতি (৩৫) এবং একই এলাকার রিমা (৩০)। আহতদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, দুপুরে যাত্রীবাহি সিএনজি কুষ্টিয়া থেকে রাজবাড়ী দিকে যাচ্ছিল। পথে পাইকপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা দুই ভাই ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আরও দুইনারী আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম