কুষ্টিয়া কুমারখালীর গড়াই নদীতে গোসল করতে নামা স্কুলছাত্রী মীম (১৩) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। একই সঙ্গে নদীতে নামা মীমের খালা চামেলী খাতুন নিখোঁজ রয়েছে।
উদ্ধার হওয়া স্কুলছাত্রী মীমের বাড়ি খোকসা উপজেলার দুধরাজপুর গ্রামে ও নিখোঁজ চামেলি খাতুনের বাড়ি কুমারখালীর মুলগ্রামে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সোমবার দুপুরে কুমারখালী পাথরবাড়িয়া এলাকার নানা বাড়িতে বেড়াতে এসে খালাসহ অন্যদের সঙ্গে গড়াই নদীতে গোসল করতে নামে চামেলী ও মীম। গোসল করতে নেমে গড়াই নদীর খনন করা অংশে গভীর পানিতে তলিয়ে যায় তারা। উপরে উঠতে না দেখে অন্যরা চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন ছুটে আসে। তারা কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেয়।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বখতিয়ার উদ্দিন জানান, চার ঘণ্টার প্রচেষ্টায় মীমের মরদেহ উদ্ধার করা গেছে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলমান রয়েছে।