মেহেরপুর সদর উপজেলা আমদাহ ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী রওশন আলী টোকন ১২৩৭৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে আনারুল ইসলাম ৬৯২৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নজরুল ইসলাম ৭৫০ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (১৬ই মার্চ) সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ হয়। মেহেরপুর নির্বাচন অফিস থেকে জানান, আমদাহ ইউনিয়নে ৯ টি ওয়ার্ড, মোট ভোটার সংখ্যা ২৫,০৪০ জন । পুরুষ ভোটার ১২০৮০ জন, মহিলা ভোটার ১২০৬০ জন। এই নির্বাচনে অংশগ্রহণ করেন চেয়ারম্যান পদে ৩ জন, ৩ জন সংরক্ষিত মহিলা আসনের বিপরীতে ১৬ জন, ৯ জন মেম্বার পদের বিপরীতে ৪৩ জন মেম্বার প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সমাপ্ত হয় বলে জানান উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী।
মেহেরপুর আমদহ ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে নির্বাচিত যারা- সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য পদে যারা নির্বাচিত হলেন ১ নং ওয়ার্ডে খন্দকার আবুল হায়াত সোনা (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৭২৩ ভোট। ২ নং ওয়ার্ডে আক্কাস আলী (ফুটবল) প্রতীক নিয়ে ৫৩৪ ভোট। ৩নং ওয়ার্ডে দরুদ আলী (ফুটবল) প্রতীক নিয়ে ১হাজার ৮৭ ভোট। ৪ নং ওয়ার্ডে মাওলাদ হোসেন (মোরগ) প্রতীক নিয়ে ৫৩৪ ভোট। ৫ নং ওয়ার্ডে ফিরোজ হোসেন (ফুটবল) প্রতীক নিয়ে ৯৯৭ ভোট।
৬ নং ওয়ার্ডে রেজাউল করিম (ফুটবল) প্রতীক নিয়ে ৭৬৭ ভোট। ৭ নং ওয়ার্ডে কাউসার আলী (ফুটবল) প্রতীক নিয়ে ১ হাজার ২৬ ভোট। ৮ নম্বর ওয়ার্ডে রেজাউল করিম (মোরগ) প্রতীক নিয়ে ১ হাজার ২৩২ ভোট এবং ৯ নং ওয়ার্ডে মোকাসেদ হোসেন (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৭৭২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।
এদিকে সংরক্ষিত সদস্য পদে ১নং ওয়ার্ডে (১,২ ও ৩ নং ওয়ার্ড) পিপুলি খাতুন (বই) প্রতীক নিয়ে ২ হাজার ৬১৩ ভোট। ২ নং ওয়ার্ডে (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) মনিরা খাতুন (মাইক) প্রতীক নিয়ে ৩ হাজার ৬২৮ ভোট এবং ৩নং ওয়ার্ডে (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) জেসমিন (হেলিকপ্টার ) প্রতীক নিয়ে ১ হাজার ৭৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/তাআ/আরএএম