শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুর থানা চত্বরে বোমার বিস্ফোরণ, দুই শিশু আহত


তুহিন ইসলাম - মেহেরপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-02-28 16:19:30
মেহেরপুর থানা চত্বরে বোমার বিস্ফোরণ, দুই শিশু আহত

মেহেরপুর সদর থানা চত্বরে একটি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় সাঈদ ও রুবেল নামের দুই শিশু আহত হয়। অবস্থা গুরুতর হওয়ায় সাঈদ নামের শিশুকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সাঈদ শহরের থানা পাড়ার নাসিম উদ্দিনের ছেলে। আহত অপর শিশুর রুবেল মেহেরপুর সদরের গোভিপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। আজ বেলা ১১ টার দিকে সদর থানার মসজিদের পাশে এই ঘটনা ঘটে। 


মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসাইন জানান, সকালে শিশুরা থানা চত্বরে খেলতে যায়। পরে মসজিদের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা বিস্ফোরণের শব্দ পাই পুলিশ সদস্যরা। ঘটনাস্থানের দুই শিশু আহত হয়। প্লাস্টিকের টেপ দিয়ে মোড়ানো, বোমাটি ছাড়াতে গিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটে।

 

এ সময় বোমার কাছে থাকা দুই শিশু আহত হয়। থানার চক্তরে কোথায় থেকে শিশু দুটি বোমাগুলো পেল তা খতিয়ে দেখছে পুলিশ । ইতিমধ্যে আলামত সংগ্রহ করা হয়েছে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল)।


আহত শিশুদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেন ইমারজেন্সি মেডিকেল অফিসার অমৃত সরকার। অবস্থা গুরুতর হলে সাঈদ নামের শিশুকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।