শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : মেহেরপুর

মানসিক ভারসাম্যহীন পুত্রের হাতে পিতা খুন


তুহিন ইসলাম - মেহেরপুর প্রতিনিধি:
DhakaReport24.com || 2023-02-25 15:38:45
মানসিক ভারসাম্যহীন পুত্রের হাতে পিতা খুন

মেহেরপুরের গাংনীতে মানসিক প্রতিবন্ধী ছেলে সুজন আলীর ধারালো অস্ত্রের আঘাতে বাবা আফেল উদ্দীন (৬০) খুন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা কালিতলা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আফেল উদ্দীন হাড়াভাঙ্গা কালিতলা পাড়ায় ইয়াদ আলীর ছেলে।

আফেল উদ্দীনের স্ত্রী তহমিনা খাতুন জানান,সুজন আলী ও তার বাবা আফেল উদ্দীন দুজনে বাড়িতে থাকাবস্থায় তিনি বাড়ির পার্শে একটি দোকানে ডিম কিনতে যায় সেখান থেকে বাড়ি ফিরে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় ছেলে সুজন আলীকে বাড়িতে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে সুজন তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। 

ইউপি সদস্য মো: মহিবুল ইসলাম বলেন,ইতোপূর্বে সুজন আলী তার বাবাকে মারধর করেছে বলে প্রতিবেশি সূত্রে জানতে পেরেছেন। তবে সে মানষিক প্রতিবন্ধী বেশ কিছু দিন রাজশাহী,পাবনা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সুজন বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিলো। মানসিক সমস্যার কারনে তার জীবন নষ্ট হয়ে গেছে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন, সুজন আলী পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম