শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরে লিচুবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার


তুহিন ইসলাম - মেহেরপুর
DhakaReport24.com || 2022-12-18 10:09:30
মেহেরপুরে লিচুবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের একটি লিচুবাগান থেকে সাহানারা খাতুন (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঐ গ্রামের তালপাড়া পলি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

সে ঐ গ্রামের মৃত রহিদুল ইসলামের স্ত্রী। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে কুলবাড়িয়া গ্রামের তালপাড়া পলি মাঠে কাজ করতে গিয়ে একটি নারীর মরদেহ দেখতে পেয়ে কৃষকরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর থানা পুলিশের একটি দল।

 

পরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ পড়ে থাকার স্থান থেকে বেশ কিছু দুর থেকে উদ্ধার করা হয় এক জোড়া স্যান্ডেল ও একটি মোবাইল। শুক্রবার সন্ধার পর থেকেই নিখোঁজ হয় সাহানার খাতুন। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি বলে জানায় তার পরিবারের সদস্যরা।

 

তার দুই সন্তানের মধ্যে বড় ছেলে সবুজ ঢাকাতে চাকুরি করেন। আর এক ছেলে রাজিবের সাথে নিজ বাড়িতে থাকতো সাহনারা খাতুন।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে লাশের ময়নাতদন্তের পর আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। পরিবারের মধ্যে কোন পারিবারিক কোলহ ছিলো কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।