দীর্ঘ ৮ বছর পর মেহেরপুর সদর উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অনেক জল্পনা কল্পনার পর অবশেষে সভাপতি হিসেবে বোরহান উদ্দিন আহমেদ চুন্নু ও সম্পাদক হিসেবে মোমিনুল ইসলাম মোমিনের নাম ঘোষণা করা হয়।
শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার সময় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ১ আসনের এমপি ফরহাদ হোসেন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন।
এর আগে বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সন্ধ্যার পর থেকে সকল প্রার্থীদের নিয়ে মেহেরপুর কমিউনিটি সেন্টারে বসে আলোচনা করেন। বি এম মোজাম্মেল হকের পরামর্শক্রমে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকেট নাম ঘোষণা করেন।
জানা যায়, এর আগে বোরহান উদ্দিন চুন্নু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সাধারণ সম্পাদ মোমিনুল ইসলাম মোমিন বারাদি সাংগঠনিক ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম