সাতক্ষীরার শ্যামনগরে রিডা প্রাইভেট হাসপাতালের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের সূত্র ধরে পক্ষে বিপক্ষে সম্প্রতি জমির দখল বেদখল দাবি করে হাতাহাতির ঘটনা ঘটে।
সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নির্দেশনায় শ্যামনগর পৌরসভা,সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ পিপি, ইউপি চেয়ারম্যান এ্যাড. এস এম জহুরুল হায়দার বাবু ও শ্যামনগর থানা পুলিশের শীর্ষ কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাঃ নুরুল ইসলাম বাদল দুই পক্ষের আইনজীবী ও উভয় পক্ষের লোকজন নিয়ে বৃহস্পতিবার বিকেলে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী সালিশি মিমাংসার জন্যে বসেন।
উক্ত সালিসি বসার আগে উক্ত জমির কাগজপত্র দলিলাদি অনুযায়ী যে পাবে তাকে সেই জমি বুঝিয়ে দেওয়া হবে বলে উভয় পক্ষের মতামত নেওয়া হয়। উক্ত সালিসে দীর্ঘ সময় দলিলাদি পর্যবেক্ষন করে রিডা হাসপাতালের নামে সকল প্রকার বৈধ কাগজপত্র প্রমানিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে পরবর্তী খুব শীঘ্রই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তারা সহযোগীতায় সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ পূর্বক রিডা হাসপাতালের কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।
উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের কাঁচাড়াহাটিনন্দী গ্রামের ফায়ার সার্ভিস ভবনের সামনে জে, এল ২২ নং বি,এস ৩১১ নং খতিয়ানে ৬৮৭ নং খতিয়ানে ১৮.৫০ একর জমি রেজিষ্ট্রী কোবলা সূত্রে প্রাপ্ত হয়ে সেখানে মাটি ভরাট করে, পাকা প্রাচীর নির্মাণ করে, গাছ লাগিয়ে সৌন্দর্য্য বৃদ্ধি করাসহ যাতায়াত পথ তৈরি করে রিডা প্রাইভেট হাসপাতালের ভবন নির্মানের কাজ চলমান আছে।
বিবাদীরা প্রভাব বিস্তার করে উক্ত জায়গা জবর দখল করার লক্ষ্যে রিডা প্রাইভেট হাসপাতালের সিইও ফাউন্ডার আব্দুল্যাহ আল মামুনের সঙ্গে শত্রুতা পোষন করে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছিল বলে অভিযোগ করা হয়। জানা গেছে শ্যামনগর উপজেলার নকিপুর মাজাট গ্রামের মৃত নেধু মাঝি'র ছেলে মোঃ সামছুর রহমান মাঝি (৫১), লিয়াকত মাঝি (৪২), মোঃ আমজাদ মাঝি (৪৫), মোঃ কওছার মাঝি (৫৮), হজরত আলি (ময়না) মাঝি উক্ত জমি তাদের বলে দাবি করছেন।
এই বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোহাঃ নুরুল ইসলাম বাদল সালিশি বৈঠকের কথা স্বীকার করে জানিয়েছেন, আইনি প্রক্রিয়ায় মাধ্যমে সমস্যা সমাধান করা হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম