মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কক্সবাজারে দিনদুপুরে যানবাহন থামিয়ে ডাকাতি

>> আওয়ামী লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ

>> চলতি মাসেই বড় সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

>> রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

>> ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

>> সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

>> ‘দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন’

>> ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ৩০ উড়োজাহাজ ধ্বংস

>> ইশরাকের পদত্যাগের পর স্ত্রী নুসরাতের ফেসবুক পোস্ট ভাইরাল

>> বিক্ষোভের পর ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ

আপনি পড়ছেন : বিনোদন

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি


DhakaReport24.com || 2026-10-20
সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

পর্দার অভিনয়ের মানুষ পরীমনি। তবে বেশি আলোচনায় থাকেন ব্যক্তিগত ইস্যুতে। কিছুদিন পরপরই কোনো না কোনো প্রসঙ্গে খবরের শিরোনামে আসেন তিনি। সম্প্রতি আলোচনার কেন্দ্রে এসেছেন ভুয়া এআই ভিডিওর সূত্রে।

এআই দিয়ে কেউ তার ‘আপত্তিকর’ ভিডিও বানিয়ে অন্তর্জালে ছড়িয়ে দিয়েছে। দিন কয়েক আগে একটি টিভি চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে সেখানেও ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে জোর চর্চা চলছিল সোশ্যাল মিডিয়ায়।

পরে পরীমনিও প্রতিক্রিয়া দিয়েছেন। ক্ষোভ জানিয়েছেন, প্রতিবাদ করেছেন। এবার সরাসরি গণমাধ্যমের সামনেও কথা বললেন।

ফেসবুক লাইভে এসে স্পষ্টভাবে অপরাধীদের বিরুদ্ধে কথা বলায় অকেই পরীর সাহসের প্রশংসা করছেন। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’

সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধনে গিয়েছিলেন পরীমনি। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন। জীবনে বারবার নানা ঝামেলা সৃষ্টি হওয়া নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’  

এআইয়ের মতো প্রযুক্তি ব্যবহার করে নারীদের হয়য়ানির ঘটনা দিনদিন বেড়ে চলেছে। তাই এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পরীমনি। তার ভাষ্য, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন চার দিন তো পাত্তা দেইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে নিয়ে সোচ্চার হওয়া জরুরি।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম