রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সাতক্ষীরা

৩ মাস বন্ধের পর সোমবার থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন


DhakaReport24.com || 2025-08-30
৩ মাস বন্ধের পর সোমবার থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

প্রাণ-প্রকৃতি রক্ষায় টানা তিন মাস বন্ধ থাকার পর আবারো খুলে দেয়া হচ্ছে সুন্দরবনের দুয়ার। আগামী ১ সেপ্টেম্বর (সোমবার) থেকে জেলে, বাওয়ালী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হবে সুন্দরবন। 

শনিবার (৩০ আগস্ট) বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তাই শেষ মুহূর্তে জাল, নৌকা ও পর্যটকবাহী ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকার জেলে, বাওয়ালী ও পর্যটন ব্যবসায়ীরা। দম ছাড়ার সময় নেই যেন তাদের।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ১ সেপ্টেম্বর থেকে জেলে, বাওয়ালী ও পর্যটকদের জন্য সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এরই মধ্যে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনে মোট ২ হাজার ৯৭০ টি পাসপারমিট নবায়ন করা হয়েছে। নবায়নকৃতরা রাজস্ব দিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম