সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি

>> শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

>> হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

>> ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

>> পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুজব নিয়ে ইশরাকের বক্তব্য

>> পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

>> মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

>> নারী দলের অধিনায়কের দায়িত্ব পেলেন নাহিদা

>> বাংলাদেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত: জরিপ

>> সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

আপনি পড়ছেন : সাতক্ষীরা

কালিগঞ্জে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে ব্যবসায়ীকে ১ মাসের কারাদন্ড


আরাফাত আলী,স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2023-05-30 10:52:00
কালিগঞ্জে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে ব্যবসায়ীকে ১ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে এক ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৯০ কেজি চিংড়ি জব্দ করা হয়।
সাজাপ্রাপ্ত অসাধু ব্যবসায়ীর নাম  রাইসুল ইসলাম (৫০)। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম গ্রামের খোকন ইসলামের ছেলে। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ মে) দুপুর সাড়ে ১২ টার সময়  উপজেলা রেজিস্ট্রি অফিসের সামনে  অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় রাইসুল ইসলামের নামের ওই ব্যবসায়ীর  ডিপো থেকে  অপদ্রব্য মেশানো চিংড়ি মাছ উদ্ধার করা হয়। পরবর্তীতে  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী অপদ্রব্য মেশানোর অপরাধে ওই ব্যবসায়ীকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী জানান, অপদ্রব্য মেশানো ৩০ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া ৬০ কেজি চিংড়ি মাছে অপদ্রব্য মেশানো না থাকায় কালিগঞ্জ উপজেলার ৪ টি এতিম খানায় বিতরণ করা হয়েছে। তাছাড়া অসাধু ব্যবসায়ী রাইসুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন বলে  জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম