সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

>> ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

>> পূজার ছুটিতে কীভাবে চলবে মেট্রোরেল, জেনে নিন সময়সূচি

>> সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী

>> ‘কেউ আইনের ঊর্ধ্বে নন’ ইশরাকের বিষয়ে বললেন আইনমন্ত্রী

>> পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

>> মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে

>> আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী

>> সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> চুয়াডাঙ্গায় গরুবাহী পাওয়ার ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ২

আপনি পড়ছেন : ক্রীড়া

নারী দলের অধিনায়কের দায়িত্ব পেলেন নাহিদা


DhakaReport24.com || 2026-10-18
নারী দলের অধিনায়কের দায়িত্ব পেলেন নাহিদা

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার। রোববার (১৮ অক্টোবর) সংবাদমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। তিনি নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হলেন। এ ছাড়া সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সোবহানা মোস্তারিকে।

এর আগে এক প্রতিবেদনে জানানো হয়েছিল, জ্যোতির জায়গায় টি-টোয়েন্টির নেতৃত্বের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছেন নাহিদা। এশিয়ান গেমসের পর ব্যাটিংয়ে মনোযোগ দিতে টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জ্যোতি।


বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমরা নির্বাচন প্যানেলের সদস্য ও অন্যদের সঙ্গে বৈঠক করে নাহিদার হাতে টি-টোয়েন্টির নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোবহানা মোস্তারি তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।


২০২২ সালে জ্যোতি টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকেই সহ-অধিনায়কের ভূমিকায় ছিলেন নাহিদা। রফিকুল মনে করেন, দলের দায়িত্ব তুলে দেওয়ার এটাই উপযুক্ত সময়।

তিনি বলেন, নাহিদা দীর্ঘ সময় ধরে সহ-অধিনায়ক হিসেবে ছিলেন। আমাদের মনে হয়েছে, আমাদের টি-টোয়েন্টি দলের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার এটিই সঠিক সময়।

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন জ্যোতি, যেমনটা সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ছিলেন। জ্যোতির এই সিদ্ধান্তে বিসিবি কিছুটা চমকে গেলেও, জানা গেছে যে সাম্প্রতিক সময়ে বোর্ডের আচরণে বেশ হতাশ ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।



বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফি’। আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই মিশন শুরু করবে টাইগ্রেসরা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম