সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ১১টি ভারতীয় এয়ারগানসহ ইমাদুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ মে) দুপুর তিনটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানা পুলিশ।
আটককৃত ইমাদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের নুর ইসলামের ছেলে।
এর আগে মঙ্গলবার (২৩মে) সকালে দেবহাটার সখিপুর মোড় বাস কাউন্টারের পাশ থেকে এয়ারগানসহ তাকে আটক করা হয়।
এপ্রসঙ্গে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, ভারত থেকে পাচার হয়ে বেশ কিছু এয়ারগান বাংলাদেশে এসেছে এমন গোপন খবরে সখীপুর পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় ১১টি এয়ারগানসহ ইমাদুল ইসলামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম