সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি

>> শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

>> হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

>> ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

>> পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুজব নিয়ে ইশরাকের বক্তব্য

>> পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

>> মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

>> নারী দলের অধিনায়কের দায়িত্ব পেলেন নাহিদা

>> বাংলাদেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত: জরিপ

>> সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

আপনি পড়ছেন : সাতক্ষীরা

সাতক্ষীরায় মামলা করে বিপাকে মৎস্য ব্যবসায়ী


আরাফাত আলী,স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2023-05-17 17:13:45
সাতক্ষীরায়  মামলা করে বিপাকে মৎস্য ব্যবসায়ী

 সাতক্ষীরার কালিগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে  মামলা দায়ের করে চরম বিপাকে পড়েছে সৈয়দ মোস্তফা আলী আফছার (৮০) নামে এক মৎস্য ব্যবসায়ী। সে উপজেলার মৌতলা ইউনিয়নের মৃত সৈয়দ আব্দুর ছাত্তারের ছেলে। 

আলী আফছার জানান, দীর্ঘ ২৩ বছর যাবত শ্যামনগর উপজেলার ভুরুলিয়া মৌজায় প্রায় ৪০ বিঘা জমি লিচ নিয়ে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন তিনি ও তার  ছেলে জাকির হোসেন। কিন্তু বিগত কয়েক মাস আগে ওই ঘেরে  অংশীদার থাকতে চান শ্যামনগর উপজেলার বিড়ালক্ষী গ্রামের জব্বার গাজীর ছেলে আবু ইমরান। এসময়  ব্যবসায় অংশীদারিত্ব রাখতে অসম্মতি জানান তিনি।এতেই বাঁধে বিপত্তি ক্ষমতার দাপট দেখিয়ে লোকজন নিয়ে ওই ঘের জবর দখলের চেষ্টা চালায় ইমরান। নিরুপায় হয়ে গত ২৫ শে এপ্রিল   ইমরান ও তার সহযোগী জাহাঙ্গীর আলম ও আইয়ুব হোসেনের নামে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

 এতে আরো ক্ষিপ্ত হয়ে যায় ইমরান ও তার সহযোগীরা। পরবর্তীতে তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে ওই চাঁদাবাজরা। চাঁদার টাকা দিতে অস্বীকার করেন তিনি। পরবর্তীতে গত ৯ মে বেলা ১১ টার সময় ঘেরের ভেতরে আচমকা হামলা চালায় ইমরান তার সহযোগীরা। দেশীয় অস্ত্রশস্ত্রের মুখে জিম্মি করে আলী আফছারের কাছ থেকে ১ লক্ষ সাড়ে ২৮ হাজার টাকা ছিনতাই করে নেয় চাঁদাবাজরা।

 এছাড়া ঘেরের বাসা ভাংচুর করে ত্রাস সৃষ্টি করে ইমরান ও তার সহযোগীরা। এসময় ঘেরের কর্মচারী কালু গাজীকে বেপরোয়া মারপিট করে চাঁদাবাজরা। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এসে তাদের হাত থেকে তাকে ও কালু গাজীকে উদ্ধার করে। ঘটনার দিন সন্ধ্যায় ৫ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেন আলী আফছার।

 মামলার আসামিরা হলেন শ্যামনগর উপজেলার বিড়ালক্ষী গ্রামের ইমরান হোসেন (৩৩), একই এলাকার মৃত শেখ আব্দুর রশিদের ছেলে শেখ শহিদুল ইসলাম (৫৫) তার মেয়ে শাহানারা খাতুন (৩০), মঠবাড়ী এলাকার আমির আলী গাজী (৪৫) ও কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত শেখ আব্দুর রশিদের ছেলে জাহাঙ্গীর আলম (৫০)। এঘটনায় পুলিশ মামলার ২নং আসামী জাহাঙ্গীরকে আটক করলেও বাকি আসামিরা পলাতক রয়েছে।

আলী আফছারের ছেলে জাকির হোসেন জানান, বর্তমানে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। চাঁদাবাজ ইমরান ও তার সহযোগী শাহানারা খাতুন মামলা উঠিয়ে নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে দিয়ে তাদের হুমকি প্রদান করে আসছে। মামলা উঠিয়ে না নিলে তার পিতা ও তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। এছাড়া  চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করে বড় বিপাকে পড়েছেন তাদের পরিবার। মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোসহ তাদের উপর অতর্কিত হামলার আশংকায় দিন পার করছেন তার পরিবার।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ইমরান শহিদুল ও শাহানারার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, চাঁদাবাজির অভিযোগে জাহাঙ্গীর নামে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম