বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শাহজালাল বিমানবন্দরে যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার তরল সোনা

>> সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু

>> ট্রেন দুর্ঘটনার পর স্পেনজুড়ে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

>> ঠাকুরগাঁও-১ আসনে ভোট আজ, ১৮৫ কেন্দ্রে কঠোর নিরাপত্তা

>> স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

>> জলঢাকার সাবেক মেয়র নোভা গ্রেপ্তার

>> ইয়েমেনে সৌদির বিমান হামলা, নিহত ১৪

>> মাতারবাড়ী ইস্যুতে জাপানের পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানাল ভারত

>> আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগ নেতানিয়াহুর

>> তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন

আপনি পড়ছেন : বগুড়া

সুদের টাকা দিতে না পারায় প্রাণ গেল ব্যবসায়ীর


DhakaReport24.com || 2022-07-06 15:07:15
সুদের টাকা দিতে না পারায় প্রাণ গেল ব্যবসায়ীর

সুদের টাকা পরিশোধ করতে না পারায় ৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে প্রাণ হারালো আকবর  হোসেন আকা (৪৩) নামের এক মুরগি ব্যবসায়ী।
বুধবার (৬ জুলাই) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম। মৃত ব্যক্তি শেরপুর উপজেলার কাফুরা পূর্ব পাড়ার গ্রামের মৃত নবীর হোসেনের ছেলে ও ৩ মেয়ের সন্তানের জনক।

নিহত আকবর হোসেনের মেয়ের জামাই শামীম হোসেন ও স্থানীয়রা জানান, আমার শশুড় তার ব্যবসার মূলধন বাড়ানোর জন্য গত ৭ মাস পূর্বে ৫০ হাজার টাকা সুদের উপর নিয়ে মুরগির ব্যবসা করত। এই টাকার জন্য প্রতি মাসে ৪ হাজার টাকা করে লাভ দিতে হতো দাদনব্যবসায়ীদের। ব্যবসা খারাপ হওয়ায় লাভের টাকা দিতে পারেনি। এর প্রেক্ষিতে  মঙ্গলবার (৫ জুলাই) রাত্রি সাড়ে নয়টার দিকে আজর ও রানু নামের ২ ব্যক্তি এসে আকবরকে বাড়ি  থেকে ৩শ গজ দূরে (ইবতেদায়ী মাদ্রাসার পাশে বাঁশঝাড়ের কাছে) ডেকে নিয়ে যায়। সেখানে টাকার বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করে। এরপর আকবর আহত অবস্থায় তার বাড়ীর কাছে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। এসময় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম