বগুড়ার সারিয়াকান্দিতে উদ্বেগজনক হারে বেড়েছে চুরি। এক রাতে দুইটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এর আগের দিন সারিয়াকান্দি ডিগ্রি কলেজের জানালা গ্রিল কেটে রহস্যজনক হিসাব রক্ষকের কক্ষ থেকে চার লক্ষাধিক টাকা চুরি হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকায় বাড়িতে থাকা হাড়ি পাতিলসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। বুধবার ও বৃহস্পতিবার রাতে থানার চারশ গজের মধ্যে এসব চুরির ঘটনা ঘটেছে। ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের কারণে উপজেলাজুড়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।
জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতে সারিয়াকান্দি পৌর বাজারের নিমার্ণ জুয়েলার্সের মালিক লিখন দোকান বন্ধ করে বাড়িতে যান। রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র সাটালের তারা ভেঙে তিন ভরি স্বর্ণ ও ১০-১২ ভরি রুপা আনুমানিক মূল্য ছয় লক্ষাধিক টাকা এছাড়াও সোভা জুয়েলার্স চার ভরি ও ১২৫ ভরি রুপার অলংকার একই কায়দায় সাটালের তালা ভেঙে নিয়ে যায় বলে দোকানের মালিক সুলতান সরকার জানান। এখানে উল্লেখ্য যে গত ৪ মে যোহরের নামাজ আদায়ের সময় পৌর এলাকার জামিয়া ছিদ্দিকিয়া হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার জামে মসজিদের সামনে থেকে পুলিশ কনস্টেবলের মোটরসাইকেলটি চুরি হয়। এতে আতঙ্কিত এলাকার মানুষ!
এ বিষয়ে সারিয়াকান্দি বণিক সমিতি লিমিটেডের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের কারণে এলাকায় চুরি বেড়েছে। প্রতিদিন উপজেলার কোথাও না কোথাও চোর চুরির ঘটনা ঘটছে। উপজেলায় চোরের উৎপাত কমাতে থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।
খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম.আছাদুজ্জামান ঘটনাস্থল গুলোতে পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) মোঃ হুমায়ুন কবিরের নিকট জানতে চাইলে তিনি বলেন, চুরিগুলোর ব্যাপারে জোড়ালো পুলিশ তদন্ত চলছে। আশা করা যায় অবশ্যই তারা ধরা পড়বে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম