বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শাহজালাল বিমানবন্দরে যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার তরল সোনা

>> সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু

>> ট্রেন দুর্ঘটনার পর স্পেনজুড়ে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

>> ঠাকুরগাঁও-১ আসনে ভোট আজ, ১৮৫ কেন্দ্রে কঠোর নিরাপত্তা

>> স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

>> জলঢাকার সাবেক মেয়র নোভা গ্রেপ্তার

>> ইয়েমেনে সৌদির বিমান হামলা, নিহত ১৪

>> মাতারবাড়ী ইস্যুতে জাপানের পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানাল ভারত

>> আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগ নেতানিয়াহুর

>> তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন

আপনি পড়ছেন : বগুড়া

শাজাহানপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ


DhakaReport24.com || 2022-06-29 22:20:30
শাজাহানপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বগুড়া শাজাহানপুরে কৃষকদের মাঝে চলতি (২০২২-২০২৩) অর্থবছরে গ্রীষ্মকালীন মৌসুমে পেঁয়াজ ও উফশী রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার তুলে দেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর। 

বুধবার (২৯ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীজ এবং সার কৃষকদের হাতে তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা নুরে আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষিবিদ মাসুম কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজ প্রমূখ।

এ সময় প্রতিজন কৃষককে উফশী রোপা আমন ধানের বীজ ৫ কেজি, এমওপি সার ১০ কেজি ও ডিএপি সার ১০ কেজি হিসাবে মোট ৪৭০ জন কৃষকদের দেয়া হয়েছে।

অপরদিকে ১ কেজি পেঁয়াজের বীজ, এমওপি সার ২০ কেজি ও ডিএপি সার ২০ কেজি হিসাবে মোট ৮৫ জন কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও পেঁয়াজ চাষীদের প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদনের খরচ বাবদ ২ হাজার ৮০০ শত টাকা প্রদান এবং অন‍্যান‍্য কৃষি উপকরণ দেয়া হয়েছে।

প্রধান অতিথি সোহরাব হোসেন ছান্নু বলেন, কৃষি খাতে সরকারের বিশেষ নজরদারীরর জন্য দেশে খাদ্য সঙ্কট দুর হয়েছে।কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করায় শাজাহানপুরের  কৃষকরা ফসল উৎপাদনে আরো উদ্বুদ্ধ হবেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম