বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

অভিমান করে ৮ বছরের শিশুর আত্মহত্যা


DhakaReport24.com || 2022-03-07 00:41:30
অভিমান করে ৮ বছরের শিশুর আত্মহত্যা

পাবনার চাটমোহর উপজেলায় গলায় ফাঁস নিয়ে মিনা খাতুন (৮) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (৭ মার্চ) দুপুর ১২টায় উপজেলার ছাইকোলা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মিনা ওই গ্রামের চা বিক্রেতা হাবিবুর রহমানের মেয়ে। সে ছাইকোলা খাতুনে জান্নাত দারুল কুরআন মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল।

জানা যায়, সোমবার সকালে মাদ্রাসায় যেতে চায়নি মিনা। পরে তার মা রোজিনা বকাবকি করে মেয়েকে মাদ্রাসায় রেখে আসেন। পরে দুপর ১২টার দিকে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে এসে শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় মিনা। এরপর ঘরের দরজা ভেঙ্গে মিনাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মায়ের ওপর অভিমান করে মিনা নামের ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে পরিবারসহ সবার ধারণা।

এ ব্যাপারে জানতে চাইলে চাটমোহর থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম