মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাবনা জেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


DhakaReport24.com || 2022-02-19 19:20:45
পাবনা জেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লালকে সভাপতি এবং পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্সকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

পাবনা পুলিশ লাইনস মাঠে আয়োজিত সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ তথা শেখ হাসিনার উন্নয়ন রুখে দিতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা দিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।

অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ,রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক)মেয়র খায়রুজ্জামান লিটন।

এর আগে পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ২০ ডিসেম্বর ।