সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২


DhakaReport24.com || 2026-02-10
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার মাধপুর এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কুয়াশাচ্ছন্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মুস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাবনাগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ পরিদর্শক মুস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম