পাবনায় মালিগাছা ইউনিয়নের রিক্সাচালক তরিকুল মোল্লা (৪০) নামের এক ব্যক্তি ট্রাক চাপায় নিহত হয়েছেন। নিহত রিক্সাচালক খাঁ পাড়া মহল্লার আনছার মোল্লার ছেলে। সকালে বৃষ্টির মধ্যে রিকশা নিয়ে বের হওয়ার পর তিনি এই দুর্ঘটনার শিকার হন।
আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সদর উপজেলার সিংঙ্গা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, যাত্রী নামিয়ে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যান। মাল বোঝাই ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে।
স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।