মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

ভোট বর্জন করলেন ডলি সায়ন্তনী


DhakaReport24.com || 2024-01-07 15:56:15
ভোট বর্জন করলেন ডলি সায়ন্তনী

ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন পাবনা-২ আসনের বিএনএম মনোনীত প্রার্থী ডলি সায়ন্তনী। জাল ভোট ও প্রকাশ্যে ভোট প্রদানের অভিযোগে তিনি নির্বাচন বর্জন করেন।

নব্বই দশকের জনপ্রিয় এই কন্ঠশিল্পী দ্বাদশ নির্বাচনের আগে হঠাৎ করে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন। পরে পাবনা-২ আসন থেকে বিএনএম’র প্রার্থী হন তিনি।

কিন্তু পাবনা-২ আসন থেকে নির্বাচন করলেও এখান থেকে ভোট দিতে পারেননি তিনি। এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, আমি পাবনা-২ আসনে নির্বাচন করছি। কিন্তু আমি ভোটার হয়েছি ঢাকা থেকে। এ কারণে আমি ভোট দিতে পারছি না।

তিনি আরও বলেন, ভোট না দিতে পারলেও কেন্দ্রে কেন্দ্রে নিজের ভক্তদের পাশে থাকার জন্য ভোট কেন্দ্রে উপস্থিত থাকব। সুষ্ঠু ভোট হলে আমি জয়ের পক্ষে ৯০ ভাগ আশাবাদী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম