মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাবনায় সড়ক দূর্ঘটনায় ২-জন নিহত


এ জেড সুজন মাহমুদ (নাটোর প্রতিনিধি)
DhakaReport24.com || 2023-10-25 21:22:45
পাবনায় সড়ক দূর্ঘটনায় ২-জন নিহত

পাবনার ঈশ্বরদী লালপুর রাজশাহী সড়কে ট্রাক-সিএনজি ও ইঞ্জিন চালিত পাওয়ার ট্রিলার ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন।  

বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার ঈশ্বরদী-লালপুর সড়কের ঈশ্বরদী সরকারী সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজ সংলগ্ন সড়কে এদুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদীর জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও দক্ষিন লালপুর কলোনিপাড়া গ্রামের মৃত সশিম শেখের ছেলে জিন্নাত আলী শেখ (৫৪)। আহতরা হলেন সিএনজি চালক রাজশাহীর বাঘা উপজেলা আলাইপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহাবুল (৩২) ও ঈশ্বরদীর আওতাপাড়া গ্রামের আলা মন্ডলের ছেলে আব্দুল মালেক (৩০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সরকারী সাঁড়া মাড়োয়ারী স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন একটি খড়ি বহনকারী ইন্জিন চালিত পাওয়ার ট্রিলারকে ওভার টেকিংয়ের সময় সিএনজি ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক ও যাত্রীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেন। এ ছাড়া দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাকটি জব্দ করা হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা রিপোর্ট ২৪.কম/এসপি/আরএএম