মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাবনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা


DhakaReport24.com || 2023-01-15 06:50:00
পাবনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

পাবনা সদর উপজেলায় প্রেমিকার প্রতি অভিমান নিয়ে ফেসবুক‌ স্ট্যাটাস দিয়ে আশরাফুল ইসলাম আশরাফ (২৩) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।


রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দোগাছী ইউনিয়নের লাছিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল লাছিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

আশরাফুল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি ইন্টারনেটভিত্তিক আউটসোর্সিংয়ের কাজ করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফুলের সঙ্গে দোগাছী কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এনিয়ে তাদের মধ্যে ঝগড়াও হয়েছে।


গত বৃহস্পতিবার দোগাছী কলেজ প্রাঙ্গণে দুইজনের বাগবিতণ্ডার মধ্যে প্রেমিকাকে থাপ্পর মারেন আশরাফুল। পরে বিষয়টি পারিবারিক পর্যায়েও চলে যায়।


এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেন।সর্বশেষ দুইটি স্ট্যাটাসে তিনি দেখেন-‘তোমার সাহসিকতা দেখে আমি সত্যি বিস্মিত! তোমাকে এতো ভালোবাসার পরেও তুমি অন্যের প্রতি যুকে পড়েছ। তাহলে কি সত্যি আমি ভালোবাসতে পারিনি ;?” আরেকটি স্ট্যাটাসে তিনি দেখেন-“ভালো থেকো সবাই.! আমিও ভালো থাকবো ওপারে……”।

সর্বশেষ স্ট্যাটাস দিয়েই‌ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন আশরাফুল। অনেকক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে বিষয়টি টের পান এবং পুলিশকে খবর দেন।


বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।