মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাবনায় জাকের পার্টি ছাত্রফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিত


শরিফুল ইসলাম - সুজানগর
DhakaReport24.com || 2023-01-06 10:42:45
পাবনায় জাকের পার্টি ছাত্রফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিত

বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামি সম্মেলন ২০২৩ উপলক্ষে পাবনায় জাকের পার্টি ছাত্রফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।


গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় নগরবাড়ি ঘাট জাকের পার্টি হলরুমে এ সভার আয়োজন করেন জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট। 


মিশন সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক জনাব স্বপন মাহমুদ। 


পাবনা জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব হাবিবুর রহমান সিদ্দিকী, এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন জাকের পার্টি ছাত্রফ্রন্টের শতশত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মিশন সভায় ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক জনাব স্বপন মাহমুদ বলেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর পার্টি। জাকের পার্টির বিজয় সু-নিশ্চিত।


তিনি আরো বলেন, জাকের পার্টি নূহের তরী। বর্তমান জামানায় চারিদিকে শুধু বিপদ আর বিপদ। জাকের পার্টির পতাকাতলে থাকলে কোন বিপদ-আপদ আসবে না ইনশাল্লাহ।