বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ সভাপতিসহ ব্যবসায়ীর মৃত্যু


গুরুদাসপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-08 21:55:30
সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ সভাপতিসহ ব্যবসায়ীর মৃত্যু

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুন্নার মোড় নামক স্থানে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন (২৯) ও মুদি ব্যবসায়ী ইসতিয়াক আহমেদ আশিক (২৭) নামের দুইজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় আনুমানিক সাতটার দিকে ওই দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরেকজন আরিফুর রহমান (২৭) কে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সালাউদ্দিন নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে ও ইসতিয়াক আহমেদ আশিক বিয়াঘাট ইউনিয়নের মোল্লাবাজার এলাকার যুবলীগ নেতা সিট কাপর ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম শফির ছেলে। দুই জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন পরিবার ও সহকর্মীরা।

জানা যায়, ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে তিনবন্ধু পাবনা থেকে কুষ্টিয়া যাচ্ছিলো। ঈশ্বরদির মুন্নার মোড় নামক স্থানে পৌঁছালে বিপরিত মুখ থেকে আসা ফরিদপুর থেকে রাজশাহী গামী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ইসতিয়াক আহমেদ নিহত হন। পরবর্তীতে রাজশাহী নেওয়ার পথে বনপাড়া এলাকায় পৌছালে এম্বুলেন্সের মধ্যেই ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিনের
মৃত্যু হয়। অপর ব্যক্তি আরিফুর রহমানকে রাজশাহী নেওয়া হচ্ছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম