মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

চাটমোহরের কুটুমবাড়ি রেষ্টুরেন্ট আগুনে ভষ্মিভূত ১৫ লাখ টাকার ক্ষতি


চাটমোহর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-18 20:47:30
চাটমোহরের কুটুমবাড়ি রেষ্টুরেন্ট আগুনে ভষ্মিভূত ১৫ লাখ টাকার ক্ষতি

পাবনার চাটমোহর-হান্ডিয়াল সড়কের পাশে নিমাইচড়ার ইউনিয়নের বওশা এলাকায় অবস্থিত কুটুমবাড়ি রেষ্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

রবিবার (১৮-সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা সেখানে পৌছে প্রায় ত্রিশ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।  

কুটুম বাড়ি রেষ্টুরেন্টের কর্মচারী রফিকুল ইসলাম জানান, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। রেষ্টুরেন্ট মালিক মাসুদ রানার ভাই সোহেল রানা জানান, এ অগ্নিকান্ডে আধুনিক সাজে সজ্জিত রেষ্টুরেন্টের মূল ঘর, সাতটি ফ্রিজ, জেনারেটর, পিৎজা ও কফি তৈরীর মেশিন, গ্যাসের চুলা, আসবাব পত্র, বাসনকোসনসহ অন্যান্য জিনিষপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরজাহান মুক্তি জানান, বিষয়টি আমি শুনেছি। রেষ্টুরেন্টটি বছর দুয়েক আগে নির্মিত হয়। এতে মালিকের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি এতে দুঃখ প্রকাশ করেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম