মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাবনায় দুই পক্ষের গোলাগুলিতে নিহত- ১


সুজানগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-05 10:11:30
পাবনায় দুই পক্ষের গোলাগুলিতে নিহত- ১

পাবনা সুজানগর উপজেলায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এরশাদ শেখ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪-৫ জন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বেশ কয়েকটি ঘর-বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রোববার ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের চলনা গ্রামের মাদারতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ শেখ চলনা গ্রামের মাদারতলা এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষের পর আহত ব্যক্তিদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সুজানগর থানা পুলিশের ভাষ্যমতে, রোববার বিকেলে ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায় এবং বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ এরশাদ শেখকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় আরও উত্তেজনা দেখা দেয় এবং বেশকিছু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

মুঠোফোনে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঢাকা রিপোর্ট ২৪ কে বলেন, ছাগলের জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছেন। এ ঘটনায় এরশাদ শেখ নামের এক যুবক নিহত হয়েছেন। পরে বিস্তারিত জানানো হবে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম