পাবনা সুজানগর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য খুন হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে তাতিবন্দ ইউনিয়নের বনগ্রাম বাজারের ভবানীপুর গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৬৭)।।নিহত জাহাঙ্গীর আলম ভবানীপুর গ্রামের মৃত হাসান খন্দকারের ছেলে।
তিনি ২০২১ সালে পাবনা সদর থানা থেকে পুলিশ কনস্টেবল হিসেবে অবসর গ্রহণ করেছেন। আহতরা হলেন, নিহত জাহাঙ্গীরের ভাই মতি খন্দকার, একই এলাকার আরফান মোল্লার ছেলে আয়েনউদ্দিন, নজিমউদ্দিনের ছেলে আব্দুর রহিম। আহত বাকিদের নাম পরিচয় জানা যায়নি।নিহতের ছেলে জুবায়ের খন্দকারের দাবি, হামলাকারীরা চরমপন্থি দলের সদস্য। অবসর গ্রহণের পর এলাকার জুয়া খেলা নিয়ে প্রতিবাদ করে ছিলেন জাহাঙ্গীর আলম।
পরে তিনি পেনশনের টাকা দিয়ে নতুন বাড়ি করতে গেলে চরমপন্থিরা চাঁদা দাবি করে। জুয়া খেলা ও চাঁদাবাজি নিয়েই এলাকার চরমপন্থি হিসেবে পরিচিত আশরাফ, জসিম মাস্টার, রাজা, সুমন, সোবহানসহ কয়েকজনের সাথে বিরোধ চলছিল।’এ ঘটনায় পুলিশ জানায় তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঢাকা রিপোর্ট ২৪ কে জানান, ‘৫ বছর আগে তাদের মধ্যে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা হয়েছিল। সেই শত্রুতার জের ধরেই আজকের তাদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এখানে চরমপন্থির কোনও সংশ্লিষ্টতা নেই। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা ।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম