মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

চলনবিলে নৌকায় অশ্লীলতা, নারীসহ আটক ১৫


চাটমোহর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-19 11:02:45
চলনবিলে নৌকায় অশ্লীলতা, নারীসহ আটক ১৫

চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকা চলনবিলে নৌকার মধ্যে অশ্লীলতায় জড়িত থাকার অভিযোগে বুধবার (১৭ আগস্ট) দিবাগত  মধ্যরাতে   দুই নারীসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা গ্রামের নাজিম উদ্দিন (১৯), হাসু আহমেদ (২২),সোহান হোসেন (১৯), আজমত হোসেন (২৪), নাটোরের গুড়পাড়ার আয়শা পারভীন (১৬),শাকিল আহমেদ (১৯), সোহেল হোসেন (২১), আব্দুল কাদের (১৯), রফিকুল ইসলাম (১৯),  আলাউদ্দিন (১৯), গজারমারা গ্রামের শাকিল হোসেন (১৮), শাহনগর গ্রামের মধু ইসলাম (১৫), নাটোরের বড়গাছা মহল্লার নিসাবা বেগম কিরণ (২৪), নৌকার মাঝি চাটমোহর উপজেলার করকোলা গ্রামের রাশেদুল ইসলাম (৩২) ও তার সহকারী কুষ্টিয়ার ঠাকিমারার জহুরুল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, ভাঙ্গুড়া উপজেলার একদল কিশোর ও যুবক নাটোর থেকে তিনজন নারীকে ভাড়া করে এনে নৌকায় ফুর্তি করতে বের হয়। খবর পেয়ে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজিব শাহরীনের নির্দেশে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা হান্ডিয়াল এলাকার পাকপাড়া কাটা গাঙে (চলনবিলের অংশ) অভিযান চালায়। এ সময় একটি নৌকায় গান বাজনাসহ অশ্লীলতা চলছিল। পুলিশ নৌকায় অভিযান চালিয়ে দুইজন নারীসহ ১৫ জনকে আটক করে। 

গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম