মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

চাটমোহরে ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত


চাটমোহর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-07 13:17:45
চাটমোহরে ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত

পাবনার চাটমোহর উপজেলার রাজশাহী-ঢাকা রেলপথের গুয়াখড়া রেলস্টেশনের পশ্চিম পাশে আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আকলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার  সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আকলিমা গুয়াখড়া রেলস্টেশনের পাশে রেলের জায়গায় বসবাসকারী সিএনজি অটোচালক আব্দুল মান্নানের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আকলিমা বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে স্টেশনের পশ্চিম পাশের মাঠে যাচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেন সামনে থেকে তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। 

পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম