মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

চাটমোহরে ভূমিহীন ও গৃহহীন ৫টি পরিবার ঘর পাচ্ছেন


DhakaReport24.com || 2022-07-20 18:36:00
চাটমোহরে ভূমিহীন ও গৃহহীন  ৫টি পরিবার ঘর পাচ্ছেন

পাবনার চাটমোহরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমি পাচ্ছে আরো ৫টি গৃহহীনপরিবার। মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে চাটমোহরের ৫ ভূমিহীন ও গৃহহীন  ঘর ও জমি দেওয়া হচ্ছে।

বুধবার(২০- জুলাই)  দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে  নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম  প্রেসব্রিফিং করে এ তথ্য জানান।

২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। এনিয়ে চাটমোহর উপজেলায় মোট ৮২টি পরিবার ঘর ও জমি পেল।

তিনি   জানান, এর আগে, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে চাটমোহরে ৭৭টি ঘর হস্তান্তর করা হয়েছে। গত ২৬ এপ্রিলে দ্বিতীয় পর্যায়ের প্রথম ধাপে ২২টি ঘর হস্তান্তর করা হয়। বিদ্যুৎ, রাস্তা, স্যানেটারি, পানি সুবিধাসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে ঘরগুলোতে। দুই শতাংশ জমিসহ একটি করে পাকা ঘর দেয়া হচ্ছে গৃহহীনদের।

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম