পাবনা সদর উপজেলার চকদুবলিয়া বাজারে অভিযান চালিয়ে ১৮ হাজার ৬‘শ শলাকা অবৈধ ও নকল ট্যাক্স স্ট্যাম্পযুক্ত বেনসন ও গোল্ডলিফ সিগারেট আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার টিকে পাবনা সদর উপজেলার চকদুবলিয়া বাজার এলাকা থেকে এই বিপুল পরিমান অবৈধ ও নকল ট্যাক্স স্ট্যাম্পযুক্ত সিগারেট আটক করা হয়।
পুলিশ এ ঘটনায় চকদুবলিয়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন প্রামানিকের ছেলে আব্দুল হান্নানকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার দারোগা হিমাদ্রি বর্মার নেতৃত্বে একদল পুলিশ সকালে চকদুবলিয়া বাজারের হান্নান স্টোরে অভিযান চালিয়ে এই অবৈধ ও নকল ট্যাক্স স্ট্যাম্পযুক্ত সিগারেট আটক করে।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জুয়েল সিগারেট আটকের সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে পাবনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই সব অবৈধ ও নকল ট্যাক্স স্ট্যাম্পযুক্ত সিগারেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম