মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

আমিনপুরে অবঃ বিজিবি সদস্যের উপর হামলা


DhakaReport24.com || 2022-06-30 16:31:15
আমিনপুরে অবঃ বিজিবি সদস্যের উপর হামলা

পাবনা আমিনপুরে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য কে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে পাবনা আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নে। থানার অভিযোগ সূত্রে জানা যায়, সাগরকান্দি ইউনিয়নের চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী খোরশেদ আলম খোশাল গত ২৪-৮-২০২১ তারিখে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জিল্লুর রহমান কে জোরপূর্বক সাদা স্টাম্পে সাক্ষর করে নেয়। এরপর থেকে সে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জিল্লুর রহমান এর নিকট বিভিন্ন সময় চাঁদা দাবি করে। 


উল্লেখিত বিষয়কে কেন্দ্র করে গত ২৭ জুন সন্ত্রাসী খোরশেদ আলম খোশাল এর নেতৃত্বে অজ্ঞাতনামা ৪-৫ জন তাকে খোশালের বাড়িতে নিয়ে গিয়ে মারধর করার পাশাপাশি নগদ ১,৫০,০০০ টাকা মুক্তিপণ করে অন্যথায় প্রাননাশের হুমকি দেয়। এমতাবস্থায় মুক্তিপণের টাকা আদায় করে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জিল্লুর রহমান কে ছেড়ে দেয়। 


এ বিষয়ে ভুক্তভোগী জিল্লুর রহমান বলেন, খোরশেদ আলম খোশাল একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। সে আমাকে অপহরণ করে মারধর করেছে ও মুক্তিপণ নিয়েছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট উক্ত সন্ত্রাসীদের শাস্তি দাবি করছি। 


এ বিষয়ে সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহিন চৌধুরী বলেন, আমরা সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি সচ্ছ আমিনপুর থানা চাই। আইনশৃঙ্খলা বাহিনীর নিকট এই সন্ত্রাসী খোরশেদ আলম খোশাল এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

 সেই সাথে খোরশেদ আলম খোশাল এর আশ্রয় দাতা আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীর নিকট জোর দাবি জানাচ্ছি। 


০৫ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল সরদার বলেন, খোশাল হত্যা, অস্ত্র, চাঁদাবাজি মামলার পাশাপাশি সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হওয়া সত্যেও প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাই এখন সাগরকান্দি বাসির বড় প্রশ্ন।


সাগরকান্দি বাজারের ব্যাবসায়ী হজরত বলেন, আমি যখন বাজারে আমার জায়গায় কাজ করি তখন কাজ বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে আমার কাছ থেকে ২২,০০০ টাকা চাঁদা নেয় খোশাল। বাজারের আরেক ব্যাবসায়ী মনিরুল ইসলাম বলেন, আমার দোকানে বেড়া দেওয়ার সময় কাজ বন্ধ করে দিয়ে খোশাল ৭,০০০ টাকা চাঁদা নেয়।

 বাজার সিন্দূরি গ্রামের অনন কুন্ডু বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে যখন সব ধর্মের মানুষ একসাথে বসবাস করে আসছি তখন খোরশেদ আলম খোশাল সাম্প্রতিক সম্প্রীতি নষ্টের লক্ষে আমাদের সংখ্যালঘুদের জায়গায় দখল করার জন্য হামলা ও ভাংচুর করে। 


এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী বলেন, খোরশেদ আলম খোশাল এর নামে আগেও একাধিক অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয় অভিযুক্ত খোরশেদ আলম খোশাল এর সাথে যোগাযোগের চেষ্টা করলে তার সম্ভব হয়নি। 

 


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম