বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাবনায় নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক বনভোজন


DhakaReport24.com || 2022-06-28 21:42:30
পাবনায় নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক বনভোজন

আনন্দঘন পরিবেশে নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ জুন এ বনভোজনের আয়োজন করা হয়। এদিন সকাল থেকে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ নানা রকম পোশাকে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হন। 

এসময় শিক্ষার্থীরা শ্রেণি শিক্ষকের সাথে গ্রুপ ছবি তোলেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শিক্ষার্থীরা যৌথ নাচ ও কবিতা আবৃত্তি করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সদস্য মোকাফ্ফার হোসেন ও হাবিব হাসান মনার।

অভিভাবক বলেন, অর্ধ-বার্ষিক পরীক্ষার পর এমন আয়োজন প্রংশসার দাবি রাখে। করোনার সময়ে আমরা ঘরবন্দী ছিলাম। দীর্ঘদিন পর ঘরোয়া পরিবেশে এমন আয়োজন ছাত্র-ছাত্রী ও আমাদেরকে বেশ আনন্দিত করেছে। এজন্য স্কুলের অধ্যক্ষ মোঃ ওলিউর রহমানকে বিশেষ ধন্যবাদ দেওয়া উচিত। 

অধ্যক্ষ মোঃ ওলিউর রহমান বলেন, আমরা প্রতি বছর এমন আয়োজন করে থাকি। করোনার জন্য গত ২ বছর আয়োজন করতে পারিনি। এইবার ঘরোয়া পরিবেশে শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে এ চেষ্টা করেছি। 

দুপুর ১ টার দিকে সবার মাঝে খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম