মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

সুজানগরে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার 


DhakaReport24.com || 2022-06-27 21:54:15
সুজানগরে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

পাবনার সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে ওসি আব্দুল হান্নানের নেতৃত্বাধীন সুজানগর থানা পুলিশ।

সেই ধারাবাহিকতায় রোববার (২৬ জুন) সুজানগর থানাধীন রায়পুর বাজারে মোঃ মিজানুর রহমান এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তর সকাল সাড়ে ১০টায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এনামুল ওরফে এনাই (২৭) কে ২৫ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করেন।

এ বিষয়ে সুজানগর থানার ওসি আব্দুল হান্নান বলেন, আমাদের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সুজানগর থানার অফিসারবৃন্দ একজন মাদক ব্যবসায়ীকে ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম