পাবনার কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামিলীগ কতৃক আয়োজিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আনন্দ র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) বেলা ১১ টায় কাশিনাথপুরে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ র্যালী কাশিনাথপুর ইউনিয়ন পরিষদ থেকে ফুলবাগান ঘুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাশিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর মনজুর ইলাহী, ফরহাদ আলী মাস্টার সাধারণ সম্পাদক কাশিনাথপুর আওয়ামীলীগ, শেখ কদ্দুর সাংগঠনিক সম্পাদক বিপুল সাহা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আলতাব সাধারণ সম্পাদক কাশিনাথপুর ইউনিয়ন যুবলীগ মিজানুর রহমান কাজল , শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক জানে আলম, ২নং ওয়ার্ড এর মেম্বর সাজিবুল হাসান সুজন, ৪নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম আরিফ বান্টি, বিপুল শাহ (যুব লীগ সভাপতি) সভাপতি কাশিনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সহ আরো অনেক অন্যান্য ছাত্রলীগ যুবলীগ আওয়ামিলীগ’ স্থানীয় নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় মীর মঞ্জুর এলাহী বলেন, স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান। জননেত্রী শেখ হাসিনার চৌকস নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। দেশ ও দশের উন্নয়নে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানান কাশিনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম