মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাবনায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্র নিহত


DhakaReport24.com || 2022-06-25 13:28:45
পাবনায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্র নিহত

পাবনা বেড়া উপজেলার আমিনপুর ট্রেনে কাটা পড়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার (২৫ জুন) সকালে উপজেলার মাশুমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, স্কুল ছাত্র নিরব হোসেন (১৭) কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন রেল লাইনে বসে। শুক্রবার (২৪ জুন) স্কুল ছুটির পর পুরান মাশুমদিয়া নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে ঘুম থেকে উঠে রেল লাইনের বসে মোবাইলে হেডফোন লাগিয়ে গান শুনছিলো। রাজশাহীগামী ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেক্সের ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ট্রেনটি থেকে কয়েকবার জরুরী সতর্কবার্তা দিয়েছিল বলে জানান স্থানীয়রা।

নিহত নিরব সুজানগর রাণিনগর ইউনিয়েনের ভাটিকয়া গ্রামের মোঃ লিটন সরদারের ছেলে। নিরব উত্তরা একটি স্কুলের ছাত্র ছিলেন।


এসময় এলাকাবাসী জানায়, প্রায় এখানে দুর্ঘটনা ঘটে। জনসাধরণের সচেতনতার অভাবে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে।


আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম