জনসাধারণ মানুষকে বোকা বানিয়ে বিদেশি প্রতিষ্ঠান বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে ইসিএল ই-কমার্স নামের একটি প্রতিষ্ঠান।
ইসিএল ই-কমার্স প্রতিষ্ঠানে ব্যবসায়িক লাভের আশায় মোঃ আব্দুর রাকিব নামের একজন কয়েক দফায় ৮৫ হাজার টাকা দিয়েছে প্রতিষ্ঠানটিকে। স্বচ্ছল ভাবে সংসার চালাতে তাদের ফাঁদে বোকার মতো ধরা দিয়ে অনেকটা হতাশায় যুবক আব্দুর রাকিব।
রাকিবের সাথে কোম্পানির হয়ে কথা বলত, ইয়াসমিন সুলতানা নামের এক মহিলা তিনি রাকিবকে বলতেন এটি একটি বিদেশি কোম্পানি আমি বাংলাদেশের দায়িত্বে আছি।
তাদের সাথে যোগাযোগ করার জন্য রাকিকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় বর্তমান উক্ত নাম্বারটি বন্ধ রয়েছে।
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সটাক্টর
মোঃ সুলতান মাহমুদের ৪৫ হাজার টাকা, জয়পুরহাট সদরের ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলামের ২০ হাজার টাকা, জয়পুরহাট বাংলা লিংকের ডিলার মোঃ আব্দুল মোমিনের ১ লাখ ৫০ হাজার টাকা, পাবনা শালগাড়িয়ার মোঃ মহিবুল ইসলামের ১ লাখ ২০ হাজার টাকা এই রকম দেশের বিভিন্ন মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়ে উধাও ইসিএল ই-কমার্স প্রতিষ্ঠান।
এই বিষয়ে আব্দুর রাকিব পাবনা সদর থানায় একটি সাধারন ডায়েরি করেছে। তিনি পাবনা সদর পৌর এলাকার পাড়হাউজ পাড়ার বাসিন্দা। তার গ্রামের বাড়ি জয়পুরহাট হাট পাঁচবিবি থানায় পিতা মোঃ মমতাজুল ইসলাম।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম