পাবনা আতাইকুলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থেকে ডেমরাগামী বড়ইগ্রামে অভিযান পরিচালনা করে ছয় লক্ষ পিচ নকল আকিজ বিড়ি ও পিকআপ গাড়িসহ তিন জনকে আটক করেছে।
পাবনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম’র নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রোকনুজ্জামান সরকারের নির্দেশনায় আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে কুষ্টিায়ার ভেড়ামারা থানার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পিতা: মোঃ হাছান আলীর ছেলে মোঃ সোহান আলী (২০) এবং একই থানার বাহাদুরপুর গ্রামের পিতা: আব্দুল মান্নানের ছেলে মোঃ শাকিল হোসেন (২১) ও পিকআপের চালক সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বালশাবাড়ী গ্রামের পিতা: মৃত: তোরাই প্রামানিকের ছেলে ময়নাল হককে (৪৩)আটক করে পুলিশ।
তাদের নিকট থেকে ছয় লক্ষ নকল আকিজ বিড়ি (যার আনুমানিক মূল্য ৪,৩১,৬৪ টাকা) একটি পিকআপ গাড়ী যার রেজিঃ ঢাকা মেট্টো ন- ২০৯৬৭৫ এবং নকল বিড়ি বিক্রিয়ের নগদ ত্রিশ হাজার টাকা ও তাদের নিকট তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল ইসলামের সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম