পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস)’র আহ্বায়ক কমিটির পরিচিত সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২২ মে) বিকাল সাড়ে ৪টায় পাবনা প্রেস ক্লাবের অডিটরিয়াম রুমে জেলা জাসাসের এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়। পাবনার ছবির গল্পের সমন্বয়ক আব্দুর রায়হান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা জাসাসের সদস্য-সচিব জুবায়ের খান প্রিন্স।
এসময় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ছবির গল্পের উপদেষ্টা সম্পাদক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। ভার্চুয়ালে স্বাগত বক্তব্য দেন, ছবির গল্পের সিলেট বিভাগের সমন্বয়ক এলিন শেখ। ভার্চুয়ালে আরো বক্তব্য দেন, জাসাসের কেন্দ্রীয় সদস্য-সচিব জাকির হোসেন রোকন।
পরে পাবনা সরকারি মহিলা কলজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল করিম, জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, পাবনা প্রেস ক্লাবের সহ-সভাপতি মির্জা আজাদ, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ভূঁইয়া, দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলাম, জেলা জাসাসের সদস্য-সচিব জুবায়ের খান প্রিন্স, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, জেলা জাসাসের সদস্য ডা. ক্যাপ্টেন সরয়ার জাহান ফয়েজ (অবঃ) এবং সাংবাদিক জহুরুল ইসলাম, জেলা জাসাসের সদস্য মো. মনিরুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পরিচয় করিয়ে দেন।
এসময় উপস্থিতি ছিলেন, পাবনা সদর উপজেলা বিএনপির সদস্য-সচিব এম এ হাসেম, পৌর বিএনপির সদস্য-সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা যুব দলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক হিমেল রানা প্রমুখ।
ছবির গল্পের পক্ষে থেকে জেলা জাসাস কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলওয়াত এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাসাসের পক্ষে থেকে বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা।
উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালে সভাপতিত্ব করেন ছবির গল্পের রাজশাহী বিভাগের সমন্বয়ক আব্দুল্লাহ আল নোমান। এরপর পাবনায় স্থানীয় জনপ্রিয় শিল্পীরা গান, নাচ ও নৃত্য পরিবেশন করেন
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম