আলোচিত-সমালোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরুল্লাহর (নূর) হাতকে শক্তিশালী করতে পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের যুব অধিকার পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
ভিপি নূর আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবেন তার দলের পক্ষ থেকে। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসাবে দেশের সকল জেলা থেকে ওয়ার্ড পর্যায়ে কমিটি অনুমোদন দেওয়া হচ্ছে। হাদল ইউনিয়নের যুব অধিকার পরিষদের মো. সামসুর রহমান সাব্বিরকে আহ্বায়ক এবং মো. মুন্না খানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে উপজেলা যুব অধিকার পরিষদ।
এছাড়াও কমিটিতে আছেন-সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক সবুজ আহমেদ তাজ, জাহিদ হাসান, মোকাররম, রবিউল ইসলাম, জহুরুল ইসলাম, আবুল হাসেম। যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান, ইমরান হোসেন, আমিরুল ইসলাম, সানোয়ার, ওমর ফারুক জয়, তুহিন খান, আব্দুল কাদের। কার্যকারী সদস্য অন্তর হোসেন, মিজান আলী, রুবেল হোসেন, এনামুল ইসলাম, রিপন হোসেন।
ফরিদপুর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. নাইমুল ইসলাম ও সদস্য সচিব মো. আব্দুল জব্বারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, আগামী ৬ মাসের জন্য এই আহ্বায়ত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম