বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাবনায় অর্থ আত্মসাতের অভিযোগে আদম ব্যাবসায়ী আটক


DhakaReport24.com || 2022-05-11 22:37:00
পাবনায় অর্থ আত্মসাতের অভিযোগে আদম ব্যাবসায়ী আটক

পাবনা ইশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মৃতঃ আব্দুল হামিদ প্রামানিকের ছেলে হাবিবুর রহমান বাচ্চুকে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক দেড় টায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা যায়, সৌদি আরবে ভালো বেতনে চাকরির দেওয়ার কথা বলে এলাকার সহজ-সরল মানুষকে ধোঁকা দিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছে তিনি। ভুক্তভোগীরা হাবিবুর রহমান বাচ্চু ও প্রদীপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের এমন অভিযোগ করেছেন। 

তারা জানান, তার ভাই প্রদীপ বিদেশে থাকার কারণে গ্রামের সহজ-সরল যুবকদের ভালো বেতনে চাকরির প্রলোভনে প্রতারণা করে দুই ভাই হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।

পরে বুধবার দুপুরে ওই আদম ব্যবসায়ীকে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করছে ইশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম