বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাবনায় স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত 


DhakaReport24.com || 2022-05-05 19:59:15
পাবনায় স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত 

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পাবনায় স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। পাবনার অন্যতম সেরা সামাজিক সংগঠন অঙ্কুর সমাজ সেবা সংঘের আয়োজনে আজ ৫মে (বৃহস্পতিবার) সদর উপজেলার পাবনা ক্যাডেট কলেজ সংলগ্ন,  উত্তর মাছিমপুর সংগঠনের কার্যালয়ের পাশে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। 


সেবাই ধর্ম, সেবাই কর্ম, আমরা আছি সর্বোপরি, অঙ্কুর সমাজ সেবা সংঘ। এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে পাবনার অন্যতম সেরা সংগঠন অঙ্কুর সমাজ সেবা সংঘ। সংগঠনটির প্রধান কাজ মুমূর্ষ রোগীকে রক্তের ব্যবস্থা করে দেওয়া। সংগঠনের সকল সদস্য রক্তদানে ছুটে চলে অবিরত। রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে তারা পায় আত্মতৃপ্তি,  রাত-দিন,  ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে রক্ত দানে  কাজ করছে সংগঠনটি। 

অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও স্বেচ্ছাসেবী মিলন মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাবনা সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, এমপি। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন র‍্যাব-১২ পাবনা কোম্পানী কমান্ডার এ.এস.পি কিশোর রায়, পাবনা সদর থানার অফিসার্স ইনচার্জ আমিনুল ইসলাম, খুলনা নর্দান ইউনির্ভাসিটিঅব বিজনেজ এন্ড টেকনোলজির প্রভাষক ও  সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের  বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান, এমবিবিএস স্বাস্থ্য ডাঃ মোঃ রুহিদ হোসেন, ২০১৭ সালের জাতীয় সেরা শিক্ষক মোঃ মাসুদ রানা, প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি উৎসর্গ ফাউন্ডেশন পাবনা মোঃ ইমরুল কায়েস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সাইফুল ইসলাম, মোঃ রাশেদুল ইসলাম, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন মুতাই, বিশিষ্ট সমাজ সেবক খন্দকার তবিবুর রহমান ফরহাদ, ম্যাকস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক  ও সাবেক ছাত্রনেতা মোঃ জিন্নাহ মন্ডল, 
বিশিষ্ট সমাজ সেবক আব্দুল লতিফ, গয়েশপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাইদুজ্জামান মজনু, গয়েশপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ রাকিস বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক মোঃ  নাবিল রেজা, মোঃ আব্দুল লুৎফুল বারী, জাদু শিল্পী মোঃ রাশেদ শিকদার। 


এসময় প্রধান অতিথির বক্তব্যে গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, সকল সফলতায় আসছে যুবকদের হাত ধরে। এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এই খানে এসে আমার অনেক ভালো লাগছে। আমি আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনকে বলবো সবাই যেন অঙ্কুর সমাজ সেবা সংঘকে সহযোগিতা করে। তারা অনেক মহৎ কাজ করে।  রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 


এরপর অসহায় ৮ পরিবারকে সেলাই মেশিন ও নগদ ২৩ হাজার টাকা এবং পাবনা, রাজশাহী ও নাটোর সিরাজগঞ্জ জেলার  রক্তদানে কাজ করা সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সবুজ। 

সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন,  তারুণ্যের অগ্রযাত্রা বাংলাদেশের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স, শেখ রাসেল ব্লাড ডোনারস ক্লাবরে পরিচালক শুভ খন্দকারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন অঙ্কুর সমাজ সেবা সংঘের পরিচালক মোঃ মনিরুজ্জামান খান, সহঃ পরিচালক মোঃ সাঈদ খান, খাইরুল ইসলাম, পরিচালনা পরিষদের সদস্য কাউছার আলী, জামাল শেখ, সোহাগ হোসেন, আব্দুল আলীম, সভাপতি মোঃ মাসুদ রানা, সিনিয়র সহ্-সভাপতি মোঃ মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোছাঃ পাপরি প্রামানিক, সাধারন সম্পাদক মোঃ ইকরাম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক হোসেন, শরিফুল ইসলাম, রেদওয়ান রাহাত, সাংগঠনিক সম্পাদক শিহাব বিশ্বাসসহ সংগঠনের সদস্যবৃন্দ।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম