পাবনা সুজানগর উপজেলায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তেহাম (১২) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী।
আজ বুধবার উপজেলার কুড়িপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত তেহাম উপজেলার মালফিয়া গ্রামের হেলানের ছেলে। আহতরা হলেন- তেহামের চাচাতো ভাই সিহাম মন্ডল (২২) ও তেহামের বড় ভাই তাহা (১৫)। আহতদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলে তেহামের নানি বাড়ি যাচ্ছিল। উপজেলার কুড়িপাড়া নামক স্থানে তারা পৌঁছালে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে নিহত হয় তেহাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম